২ কোটির ঘরে ‘দিল দিল দিল’

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৮

‘দিল দিল দিল’ গানের দৃশ্যে বুবলী ও শাকিব খান, (ডানে) কণা ও ইমরান শাকিব খান ও বুবলী জুটির ‘বসগিরি’ ছবির ‘দিল দিল দিল’ গানের ভিডিও ইউটিউবে পেরিয়ে গেলো ২ কোটির মাইলফলক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এটি দেখা হয়েছে ২ কোটি ২৯ হাজার ৩২৭ বার। বাংলাদেশের আর কোনও গানের ভিডিওর এত ভিউ এখন অবধি নেই।

ইউটিউবে ললিপপ চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় গত বছরের ৪ সেপ্টেম্বর। কণ্ঠশিল্পী কণা ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের গাওয়া গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় শওকত আলি ইমন। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে খান ফিল্মস। নৃত্য পরিচালনায় আদিল শেখ।

ইমরান বলেছেন, “সবার অফুরন্ত ভালোবাসায় 'দিল দিল দিল' গানটি প্রথম বাংলা গান হিসেবে ২ কোটির ঘরে পা রাখলো। এই অর্জন সংশ্লিষ্ট সবার। ভালোবাসা ও কৃতজ্ঞতা সব শ্রোতার প্রতি।”

এর আগে ইমরানের সুরে ও তারই গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে' গানটির দেশের প্রথম মিউজিক ভিডিও হিসেবে ১ কোটি ভিউ পায়।
* ‘বসগিরি’ ছবির ‘দিল দিল দিল’ গানের ভিডিও:

/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প