মিমের নতুন আইটেম ‘লাল লিপস্টিক’

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৫৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৫৩

‘আমি নেতা হবো’ ছবির আইটেম গানে নৃত্যশিল্পীদের মাঝে বিদ্যা সিনহা মিম (ছবি: সংগৃহীত) নতুন একটি আইটেম গানে নাচলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঠোঁটও মেলালেন। উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবিতে দেখা যাবে এটি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) অভ্যন্তরে সেট বানিয়ে গত ২৪ সেপ্টেম্বর এর শুটিং শুরু হয়। সোমবারও (২৫ সেপ্টেম্বর) ফ্লোরে দেখা গেছে তাকে।

‘লাল লিপস্টিক’ শিরোনামের গানটি সুরকার আকাশের সঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী তৃষা। এর কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। তারা কলকাতার মানুষ। কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে আছেন রামীম রাজ। 

সম্প্রতি শুটিং শুরুর পর কিছুদিন বন্ধ ছিল ‘আমি নেতা হবো’র শুটিং। আইটেম গানের মধ্য দিয়ে আবারও শুরু হলো কাজ। মিম একা নন, এই গানে থাকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি এখন লন্ডনে। আগামী ৪ অক্টোবর তাকে নিয়ে বাকি শুটিং হবে।

জানা গেছে, শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটিতে যাত্রাদলের মেয়ের চরিত্রে অভিনয় করছেন মিম। এতে আরও আছেন ওমর সানি, মৌসুমী, মিষ্টি জান্নাত, কাজী হায়াৎ প্রমুখ।

এর আগে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে ‘হেইলা দুইলা নাচ’ শিরোনামের আইটেম গানে নেচেছিলেন মিম। ‘লাল লিপস্টিক’ দর্শকদের মধ্যে সাড়া ফেলবে বলে তার বিশ্বাস।
আগামী ১৩ অক্টোবরে মুক্তি পাবে মিমের নতুন ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে আরও আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ডিপজল।

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?