রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে সুমাইয়া শিমু

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৭:০১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৬

সুমাইয়া শিমু (ছবি: সংগৃহীত) ক’দিন আগে কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী সুমাইয়া শিমু। মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে সেখানে আশ্রয় নেওয়া শরণার্থীদের দুর্বিষহ জীবন পীড়া দিয়েছে তাকে। তাই সমাজের সবশ্রেণির মানুষকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রিলিফ ইন্টারন্যাশনালের বাংলাদেশ শুভেচ্ছাদূত হিসেবেই তাদের উদ্যোগে শরণার্থীদের কাছাকাছি যান শিমু। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে বেশকিছু সময় কাটান তিনি।
এ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শিমু বললেন, ‌‘বাংলাদেশে যত রোহিঙ্গা শরণার্থী এসেছেন, তাদের অর্ধেকেরও বেশি শিশু ও কিশোর-কিশোরী। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। আপনিও এগিয়ে আসুন।'

এদিকে গত সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। ইউনিসেফের সহযোগিতায় সেখানে শিশুদের সঙ্গে খেলাধুলা ও তাদের মানসিকভাবে উদ্বুদ্ধ করেন তিনি। এর আগে অভিনেতা ইলিয়াস কাঞ্চন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ত্রাণ বিতরণ করেন।

/এমআই/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প