দুর্ঘটনার কবলে বিদ্যা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৬

বিদ্যা বালান হতে পারতো বড় ধরনের ক্ষতি, কিন্তু বলিউড অভিনেত্রী বিদ্যা বালান যেভাবে বেঁচে গেলেন তাতে এটাকে তার ভাগ্যই বলতে হবে! সড়ক দুর্ঘটনায় পড়েও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। ভারতে মুম্বাইয়ের বান্দ্রায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিজের গাড়িতে চড়ে একটি ছবি নিয়ে আলোচনা করতে যাচ্ছিলেন বিদ্যা। তখন পেছন দিক থেকে আরেকটি গাড়ি এসে আঘাত করে ৩৮ বছর বয়সী এই তারকার বাহনকে। তবে তিনি অক্ষত আছেন। যদিও ‘বেগম জান’ তারকার গাড়ির অবস্থা শোচনীয়।

এদিকে বিদ্যার নতুন ছবি ‘তুমহারি সুলু’ মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর। এর গল্পে দেখা যাবে, মুম্বাইয়ের গৃহিণী সুলোচনা ওরফে সুলুর দিন কাটছিল সুখেই। ঘটনাক্রমে মুম্বাইয়ের একটি এফএম রেডিওতে রাত্রিকালীন আরজে হিসেবে কাজ পায় সে। এরপরই বদলে যায় তার জীবন। ছবিটি পরিচালনা করেছন বিজ্ঞাপন নির্মাতা সুরেশ ত্রিবেণী।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এমএইচ/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প