মাঝরাতে জাহিদকে চমকে দিলেন মৌ

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৭, ১৫:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১২:৫৭

জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ (ছবি: সংগৃহীত) ব্যাটবলের হিসাবে এটা হাফ সেঞ্চুরি। কিন্তু সহযাত্রী কই! যিনি উদযাপন করবেন জীবনসঙ্গীর বয়সের এই মাইলফলক। পাক্কা ৫০ পূর্ণ করলেন অভিনেতা জাহিদ হাসান। এদিকে তার সহধর্মিণী অভিনেত্রী-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ দেশের বাইরে। তাই জন্মদিনের প্রথম প্রহরটা ধীরলয়েই গেছে।

হঠাৎ দোরঘণ্টিতে শব্দ! দরজা খুলে জাহিদ তো অবাক! মৌ চলে এসেছেন দক্ষিণ কোরিয়া থেকে। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ঠিক সাড়ে ১২টায় জাহিদকে চমকে দিলেন মৌ।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে জাহিদ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘মৌ আগেই চলে এসেছে। এটাকে চমকই বলা যায়। এরপর বাচ্চাদের (পুষ্পিতা ও পূর্ণ) সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছি। আজ সারাটাদিন পরিবারের সঙ্গেই আছি। তাদের নিয়ে এখন খেতে এসেছি।’

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সাংস্কৃতিক আদান-প্রদানের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন মৌ। বুধবার তার ফেরার কথা থাকলেও জাহিদের জন্মদিনে তাকে চমকে দিতে চলে এলেন একদিন আগে।

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প