শুরু হচ্ছে ‘মীরাক্কেল ১০’

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৮:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৯:১৩

শুরু হচ্ছে ‘মীরাক্কেল ১০’ নতুন নতুন জোকস নিয়ে তৈরি হয়ে যেতে পারেন! আবারও শুরু হতে যাচ্ছে ‘মীরাক্কেল’। কলকাতার জি বাংলা চ্যানেলের স্ট্যান্ড-আপ কমেডির এই রিয়েলিটি শো’র দশম আসরের অডিশন বাংলাদেশে শুরু হবে আগামী মাসে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০’-এর পেজে বুধবার (৪ অক্টোবর) জানানো হয়— ‘মীরাক্কেল... আসছে খুব তাড়াতাড়ি।’ পরে খোঁজ নিয়ে জানা যায়, নভেম্বরে বাংলাদেশে অডিশন পর্ব করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০’ও উপস্থাপনা করবেন মীর আফসার আলি। তিন বিচারক হিসেবে থাকছেন রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র ও পরাণ বন্দ্যোপাধ্যায়৷ ২০০৬ সালে শুরু হয় অনুষ্ঠানটি।
২০১১ সালে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর ষষ্ঠ মৌসুমে বিজয়ী হন বাংলাদেশের আবু হেনা রনি। একই আসরে বাংলাদেশের আরও কয়েকজন আলাদাভাবে নজর কাড়েন। এরপর থেকে এই অনুষ্ঠানে বাংলাদেশি তরুণদের অনেকে ভালো করেছেন।

/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প