বিএফডিসিতে নতুন এমডি

বিনোদন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১৮:৩১আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৮:৩৬

বিএফডিসি’র নতুন এমডি আমির হোসেন বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি)-এ যোগ দিয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমির হোসেন। বুধবার (১১ অক্টোবর) থেকে তিনি দায়িত্ব পালন করছেন।
বিদায়ী এমডি তপন কুমার ঘোষ মঙ্গলবার (১০ অক্টোবর) বিএফডিসি’তে শেষ কর্মদিবস পালন করেছেন। তিনি এখন জাতীয় সংসদে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেছেন বলে জানান।
তপন কুমার ঘোষ গত আড়াই বছরের অভিজ্ঞতা প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বলা যায়, ভালোমন্দ মিলিয়ে সময়টা কেটেছে। এরমধ্যে সুখকর অভিজ্ঞতাই অনেক বেশি। নানা কারণে এ সময়টাতে চলচ্চিত্রের এ প্রাণকেন্দ্রটি আলোচনায় ছিল। এ অভিজ্ঞতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
পুরনো কর্মস্থল সম্পর্কে তিনি আরও যোগ করেন, ‘পেশাসূত্রে তো আর যাওয়া সম্ভব নয়, তবে এফডিসিতে বেড়াতে হলেও যাবো। সবার সহযোগিতা পেয়েছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন ১৯৮৬-বিসিএস প্রশাসন ক্যাডার। তিনি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প