সেলফি কুইন কমলা!

বিনোদন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৭, ১৪:০০আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৪:০৮

গানের রেকর্ডিংয়ে সালমা মৌসুমী আক্তার সালমা গাইলেন একটি বিশেষ গান। নাম ‘সেলফি কুইন কমলা’। যেমন গান এর আগে গাওয়া হয়নি তার- এমনটাই দাবি করছেন ফোক গানের এই জনপ্রিয় শিল্পী।
মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ চলচ্চিত্রের জন্য তৈরি এই গানটি লিখেছেন লিমন আহমেদ, সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন। গানটির রেকর্ডিং হয়েছে ১১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে।
সালমা বলছেন, এটি তার ক্যারিয়ারের প্রথম কোনও চলচ্চিত্রের আইটেম গান। তার ভাষায়, ‘আমি নিজেকে সব ধরনের গানের শিল্পী হিসেবেই ভাবতে পছন্দ করি। তাই ফোক গানের বাইরেও নিজেকে তুলে ধরার চেষ্টা করি। এবারের গানটি তেমন কিছুর বার্তা বহন করবে।’
মজার কথায় সাজানো গানটির কয়েকটি লাইন এমন, ‘ডিজিটাল মেয়ে আমি ধার ধারি না কারও/ ফেসবুক, ভাইবার, ইমো আছে আরও/ রঙ বেরঙের সেলফি তুলি সকাল সন্ধ্যা বেলা/ আমি সেলফি কুইন কমলা।
জানা গেছে জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ঠোকর’। যেখানে উঠে আসবে সমাজের করুণ চিত্রের দৃশ্যবালী। এখানে পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নায়ক আশরাফ কিটু।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক