‘যুদ্ধের’ রীতি পাল্টে দিলেন আমির-অজয়

বিনোদন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৪:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৫:৩৫

অজয় ও আমির এই তো কয়েক হপ্তা আগের কথা প্রকাশ্যে মুখ দেখাদেখি করেননি অজয় দেবগন ও করণ জোহর। কারণটা ছিল নিজেদের ছবি মুক্তি নিয়ে দ্বন্দ্ব। বক্স অফিসের ধকল গিয়ে পৌঁছেছিল তাদের ব্যক্তিগত জীবনে।
তারও কিছুদিন আগে তো শাহরুখ খান ও হৃত্বিক রোশান পরিবারের মধ্যে চলেছে শীতল স্নায়ুবিক যুদ্ধ। কারণটা একই- চলচ্চিত্রের মুক্তি।
অথচ এ সব কাণ্ডের আগে বিস্ময় এঁকে দিলেন আমির খান ও ‌‘সেই’ অজয়।
দেওয়ালিতে আসছে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ও অজয়ের ‘গোলমাল এগেইন’।
কিন্তু ছবি মুক্তি নিয়ে কোনও উত্তেজনা তো নয়ই, বরং মৃদু হাসি ‘সমৃদ্ধ’ সেলফি তুলেছেন তারা! এই দুই তারকার একটি সেলফি এসেছে সামাজিক মাধ্যম টুইটারে। যেখানে আমির ছিলেন ‘ঠাগস অব হিন্দুস্তান’ ছবির বেশভূষা ও অজয় ছিলেন সাধারণ পোশাকে।
সেলফিটি আমির তার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সেখানে উল্টো কিন্তু অজয়ের ছবির প্রচারণা চালিছেন তিনি। লিখেছেন, ‘এখানে গোলমাল। দেখুন অজয়কে। দীর্ঘদিন পর দেখা। সে এক সিংহহৃদয়ের মানুষ। ’

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প