ইমরান ও জোভান একসঙ্গে

বিনোদন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ১৫:০৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৪:০২

ইমরান ও জোভান নাটকে পরিচিত মুখ জোভান। মাঝে মাঝে কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। এবার ইমরানের গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে।
'প্রেম এলেই এমন হয়' শিরোনামের গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নিশি। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন রনি। এ গানে মডেল হয়েছেন জোভান।

ইমরান বললেন, 'অডিওতে গানটির জন্য ভালো সাড়া পেয়েছি। এবার আসছে এর মিউজিক ভিডিও। আশা করছি, ভিডিওটি শ্রোতা-দর্শকদের ভালোলাগায় নতুন মাত্রা যোগ করবে।'

অন্যদিকে জোভান বলেন, 'আমি নাটকের মানুষ। তাই খুব বেছে বেছে মিউজিক ভিডিওতে কাজ করি। গান এবং মিউজিক ভিডিওর গল্প পছন্দ হওয়াতেই আবারও এতে কাজ করছি।'

সৈকত রেজার পরিচালনায় এই মিউজিক ভিডিওতে আরও আছেন অনামিকা। সংগীতার ব্যানারে আগামী ১৭ অক্টোবর সন্ধ্যা ৬ টায় প্রকাশিত হচ্ছে ভিডিওটি।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প