‘ডুব’ পেয়েছে ‘বাহুবলী’ তলোয়ার!

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৯:১৭আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৩:১৯

এসকে মুভিজের কাছে পৌঁছে গেছে ‘বাহুবলী‘ তলোয়ার মুক্তির আগেই তেলেগু ছবি ‘বাহুবলী’ বাহিনী থেকে বিশেষ সম্মান পেলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’! ভারতীয় সংবাদমাধ্যমগুলো গতকাল (২০ অক্টোবর) থেকে এমনই জানান দিচ্ছে।
রামোজি ফিল্ম সিটি ও ‘বাহুবলী’র প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিশেষ বিশেষ ছবিকে এই পুরস্কার দিয়ে থাকে। মূলত কাহিনির ওপর ভিত্তি করেই বাছাই করা হয় এই পুরস্কারের জন্য। সেই ধারাবাহিকতায় এবার ‌‘ডুব’ ছবিটির অসামান্য কাহিনির জন্য কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ঘরে উঠলো ‘বাহুবলী তলোয়ার’ নামের পুরস্কারটি।
এদিকে ছবিটি ‍মুক্তি উপলক্ষে বাংলাদেশের পাশাপাশি ভারতেও বেশ তোড়জোড় চলছে। বিশেষ করে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ ও ইরফান খান প্রচারে কমতি রাখছেন না। চেষ্টা থাকছে বাংলাদেশের পাশাপাশি কলকাতা শহরেও ব্যাপকভাবে মুক্তি দিতে।
এদিকে শুরু থেকেই জোর গুঞ্জন রয়েছে ছবিটির গল্প বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের পারিবারিক কিছু অংশ নিয়ে নির্মিত। যদিও নির্মাতা-রচয়িতা মোস্তফা সরয়ার ফারুকী বরাবরই দাবি করছেন, এটি কারও বায়োপিক নয় এবং এর সব চরিত্রই কাল্পনিক।
ছবিটির কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন বলিউড-হলিউড অভিনেতা ইরফান খান। এতে আরও অভিনয় করেছেন নুসরত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, পার্নো মিত্র প্রমুখ।
২৭ অক্টোবর দুই বাংলার পর্দায় উঠছে ‘ডুব’।

চিরকুট ব্যান্ডের তৈরি ‘ডুব’-এর একমাত্র গান:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান