অর্থমূল্যে শাকিবের পরেই শুভ!

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৭, ০০:০৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৩:৩৬

‘ঢাকা অ্যাটাক’-এর মধুর আক্রমণে এখনও দেশের চলচ্চিত্র অঙ্গন। এ কারণেই এখন ঢাকাই ছবির আলোচিত নামগুলোর একটি আরিফিন শুভ। কারণ, ছবিটির কেন্দ্রীয় চরিত্র তার করা। স্বাভাবিকভাবে নির্মাতার পাশাপাশি সফলতার কৃতিত্ব এসে পড়ছে শুভর ভাগেও। তাই পরিচালক-প্রযোজকদের আস্থা অর্জনের পর এবার তার পারিশ্রমিকেও সেই বাতাস লেগেছে। মানে দাম বেড়েছে শুভর পরিশ্রমের।
অর্থমূল্যে শাকিবের পরেই শুভ! তাহলে কত বাড়লো শুভর দাম- জানতে চাওয়া হয়েছিল এ নায়কের কাছে।
অংকের হিসাবে না গিয়ে তিনি বিষয়টি বেশ গুছিয়ে বললেন বাংলা ট্রিবিউনের কাছে, ‘আমি বেশি বেশি কাজ করতে চাই না। অল্প কাজ করতে চাই কিন্তু সেটা আমার মতো করে। আর অনেকদিন ধরেই দেশের চলচ্চিত্রে কাজ করছি। আমি মনে করি পরিচালকরা এবার আমার ভালোবাসা কিংবা পরিশ্রমের সঠিক মূল্যায়ন করবেন।’
তবে কত টাকা এখন পারিশ্রমিক নিচ্ছেন তা বলতে চাননি এ অভিনেতা।
এদিকে জানা গেছে, আগে আরিফিন শুভ ১০ লাখের মধ্যেই কাজ করতেন। কাজের মান ও পরিবেশ বিবেচনায় ৭-৮ লাখের মধ্যেও রাজি হতেন। বর্তমানে তার প্রায় দ্বিগুণ দামে অনেকে প্রস্তাবও দিচ্ছেন।
অন্যদিকে ঢাকাই ছবিতে এখন সর্বোচ্চ পারিশ্রমিক নেন শাকিব খান। একসময়ে তিনি ৪০ লাখ টাকাও নিতেন। ২০১২ সালের দিকে তা ছিল ২০ লাখের মধ্যে। তবে বর্তমানে তিনি ৩০-৩৫ লাখের মতো পারিশ্রমিক হাঁকেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সেদিক বিবেচনায় শাকিবের পরই এখন ঢালিউডে অর্থমূল্যে অবস্থান করছেন আরিফিন শুভ। বাকিরা পিছিয়ে পড়ছেন ক্রমশ।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প