তৌসিফ-সাবিলার ভালোবাসা বিনিময়!

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৭, ১৪:১৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৮:৪৬

‘লাভ এক্সচেঞ্জ’ নাটকে তৌসিফ ও সাবিলা
মজার একটি নাটকে অভিনয় করলেন সাবিলা নূর ও তৌসিফ মাহবুব। যেখানে দেখানো হবে ভালোবাসার জন্য এক প্রেমিকের অদ্ভুত সব কাণ্ডকারখানা।
নাটকটির নাম ‘লাভ এক্সচেঞ্জ’। হানিফ পালোয়ানের রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
এর গল্পটা এমন- ভালোবাসার কথা একটিবার শোনার জন্য সাদিয়ার পেছনে ঘোরেন জিদান। ফকির-দরবেশের কাছে যাওয়া, পীরের মাজার থেকে হালুয়া এনে এক নিয়তে খাওয়া, তাবিজ বালিশের নিচে রেখে ঘুমানো, কবিরাজের কথায় মধ্যরাতে ছাদে সাদিয়ার নামে জিকির করা, দরবেশের কথায় সাদিয়ার নামে বাচ্চদের খিচুড়ি খাওয়ানোসহ অনেক কিছু করেন। এতকিছু করার পরও জিদানের মনে হয়, সাদিয়া বর্তমানে তার থেকে আরও অনেক দূরে চলে গেছে। তারপর? বাকিটা দেখা যাবে নাটকে।
সাবিলা-তৌসিফ ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন তানভীর, মনিরা মিঠু, আসিফ নজরুল, নাজিমুদ্দিন নাহিদ, নুরুল ইসলাম, পথিক জুয়েল প্রমুখ। নাটকটি ২৫ অক্টোবর (বুধবার) আরটিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প