নাচে-গানে শেষ হলো ঋতু-শুভ’র শুটিং

বিনোদন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ১৪:৫৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৫:২৯

শুটিংয়ে ঋতু ও শুভ সম্প্রতি টানা তিনটি গানের কাজ করলেন আরিফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এর মাধ্যমেই চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবি ‘একটি সিনেমার গল্প’-এর শুটিং শেষ হলো।
গত সপ্তাহে বান্দরবানে এগুলোর শুটিং হয়েছে।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে শুভ বলেন, ‘কয়েকদিন আগে সারাদেশেই বৃষ্টি হচ্ছিল তখন আমরা বান্দরবানে শুটিং করেছি। মূলত বৃষ্টির পর প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দরভাবে ধরা দিয়েছে। সেখানে একটি পুরো গান ও দুটি গানের অংশবিশেষের দৃশ্যায়ন হয়েছে।’
বান্দরবান ছাড়াও ১০ অক্টোবর গাজীপুরের খতিব খামারবাড়িতে আরও একটি গানের অংশ নিয়েছিলেন ঋতু-শুভ।
এদিকে শুভ জানালেন, ছবির শিল্পী ও কলাকুশলীরা এখন ঢাকায়। আগামীকাল (২৬ অক্টোবর) থেকে ছবিটির ডাবিং শুরু হবে।
ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা ও আলমগীর নিজে।
শুটিংয়ে শুভ ও ঋতু গানে কাজ করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা, আঁখি আলমগীর, মনির খান, কোনালসহ অনেকে।
পরিচালক হিসেবে এটি আলমগীরের ষষ্ঠ ছবি। এটি মূলত সিনেমার ভেতরে সিনেমার গল্প। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও তারই লেখা। এর আগে সংলাপ লেখার অভিজ্ঞতা থাকলেও কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে আলমগীরের অভিষেক হলো বলা যায়।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প