গানের জন্য এলাহি কাণ্ড!

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ২১:১১আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২১:১৭

গানের জন্য এলাহি কাণ্ড! ভারতের সুপারস্টার রজনীকান্তর ছবি নিয়ে এমনিতেই উন্মাদনা ছড়িয়ে পড়ে। তার ওপর ‘টু পয়েন্ট জিরো’র গানের অ্যালবামকে ঘিরে বিশাল আয়োজনে ঘটে গেছে এলাহি কাণ্ড!
শুক্রবার (২৭ অক্টোবর) দুবাইয়ের পাম জোমিরায় ১০ হাজার ফুট উঁচুতে হেলিকপ্টার থেকে স্কাই ডাইভিং করে নামানো হয়েছে অডিও প্রকাশনার ব্যানার। বিশ্বের সবচেয়ে বড় ভবন দুবাইয়ের বুর্জ খলিফার ঠিক পাশেই সাজানো হয়েছে অনুষ্ঠানের মঞ্চ। শুক্রবার সারারাত ভবনটিতে ঝুলবে রজনীকান্তর ছবি।
ভারতের আর কোনও ছবির গানের অ্যালবাম প্রকাশনায় এত আয়োজন দেখা যায়নি। অনুষ্ঠানটির উপস্থাপক ‘বাহুবলী’র ভিলেন রানা দাগ্গুবাতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তো বলেছেনই, ‘ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় অডিও প্রকাশনায়…’।
ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরস্রষ্টা এ. আর. রাহমান। দুবাইয়ে গান প্রকাশের আয়োজনে থাকছে তার পরিবেশনাও। অ্যালবামে আছে তিনটি গান। এর মধ্যে দুটি প্রকাশ হবে এই অনুষ্ঠানে।
এর আগে হোটেল থেকে রজনীকান্ত, অক্ষয় ও রাহমান হেলিকপ্টারে চড়ে সংবাদ সম্মেলনে অংশ নিতে যান। শুক্রবার উন্মুক্ত হয়েছে ছবিটির নতুন একটি পোস্টার।
এর আগে প্রচারণার অংশ হিসেবে ১০০ ফুট উঁচু এয়ার বেলুন উড়িয়ে দেওয়া হয় লস অ্যাঞ্জেলেসে হলিউড লেখা নিদর্শনের দিকে। এটি মূলত রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই অভিনীত ‘রোবট’ ছবির সিক্যুয়েল। দুটিই পরিচালনা করেছেন শঙ্কর।
গানের জন্য এলাহি কাণ্ড! এবারই প্রথম ৬৬ বছর বয়সী রজনীকান্তর সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন অক্ষয়। ‘টু পয়েন্ট জিরো’র খলচরিত্র ড. রিচার্ডস হিসেবে আছেন অক্ষয়। এক নিরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে পক্ষীমানবের মতো প্রাণীতে পরিণত হন তিনি। এরপর বিজ্ঞানী বাসীগারান ও তার সৃষ্টি রোবট চিট্টির বিরুদ্ধে চলে যায় ড. রিচার্ডস। বাসীগারান ও চিট্টি উভয় চরিত্রে আবারও অভিনয় করেছেন রজনীকান্ত।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে অক্ষয় বলেছেন, ‘আমার গোটা ক্যারিয়ারে এমন চরিত্রে অভিনয় করিনি। অন্য কাউকে এমন চরিত্রে কাজ করতেও দেখিনি। অ্যান্টি-হিরোর ভূমিকায় কাজ করাটা ছিল পুরোপুরি নতুন অভিজ্ঞতা।’

এদিকে রজনীকান্তও নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘শুধু ভারতের নয়, গোটা বিশ্বের দর্শককে টানবে এমন উপাদান আছে এ ছবিতে।’
‘টু পয়েন্ট জিরো’র অন্য অভিনয়শিল্পীরা হলেন অ্যামি জ্যাকসন, সুধাংশু পাণ্ডে ও আদিল হুসেন। বহুল প্রতীক্ষিত সাই-ফাই থ্রিলার ধাঁচের ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৬ জানুয়ারি।
গানের জন্য এলাহি কাণ্ড! সূত্র: মিড-ডে

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান