ভক্তের কাণ্ড!

বিনোদন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ০০:০৩আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৫:৫৫

ফাহমিদা নবী। ছবি- সাজ্জাদ হোসেন মাত্রই রাজশাহীতে পা দিয়েছেন ফাহমিদা নবী। হঠাৎই চমকে যান। এদিক ওদিক তাকান, ঘটনা কী! ঠাওর করতে পারেন না শিল্পী। ক্ষণবাদেক পর বুঝতে পারেন এসব ভক্তের কাণ্ড!
ঘটনাটা হলো- শহর রাজশাহীর মোড়ে মোড়ে ফাহমিদা নবীর ছবি দাঁড় করিয়ে রাখা হয়েছে। যার বক্তব্য ও উদ্দেশ্য হলো- জনপ্রিয় এই শিল্পীকে স্বাগত জানানো।

বিষয়টি নিয়ে ফাহমিদা বললেন, ‌‘আমি রাজশাহীতে নেমেই ভীষণ অবাক। আমার গানের তিনি পাঁড় ভক্ত। আমি এখানে (রাজশাহী) গান গাইতে আসব জেনে রাস্তার মোড়ে এমন ছবি দাঁড় করিয়ে রেখেছেন।’

জানা গেলো, ভক্তের নাম ফাতেমা আকতার। থাকেন রাজশাহীতেই।
এখানেই ক্ষান্ত হননি ফাতেমা। গত (১ নভেম্বর) সারাদিন ফাহমিদা নবীর সঙ্গেই ছিলেন।
বিষয়টি নিয়ে বুধবার বিকালে এ শিল্পী বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত আমাকে পদ্মার পাড়সহ নানা জায়গা ঘুরে দেখিয়েছেন। সন্ধ্যায় গানের অনুষ্ঠান আছে। তার আগপর্যন্ত হয়তো আরও কিছু কাজ করে আমাকে চমকে দেবেন এই ভক্ত!’

ফাহমিদা নবী গানের একটি অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার রাজশাহী গিয়েছেন। বুধবার সন্ধ্যায় সেটি অনুষ্ঠিত হয়। রাজশাহীর স্টেশন মোড়ে ফামহিদা নবীর বোর্ড

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান