অবশেষে ‘ঢাকা অ্যাটাক’ টিমের সঙ্গে মাহি

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ০০:০৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৩:১১

দুবাইয়ের পথে পথে ‘ঢাকা অ্যাটাক’র কলাকুশলীরা। ছবি- সংগৃহীত গত ৬ অক্টোবর মুক্তি পায় বছরের অন্যতম আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির আগ থেকে এর কলাকুশলীরা ছবির প্রচারে অংশ নিয়েছেন। এমনকি প্রায় প্রতিদিনই প্রেক্ষাগৃহগুলোতে হাজির হয়েছেন তারা। দুবাইয়ের বক্স থিয়েটারের সামনে। ছবি- সংগৃহীত
কিন্তু শুটিংয়ের পর অনেকটাই চুপ ছিলেন ছবির অন্যতম প্রধান চরিত্রে কাজ করা মাহিয়া মাহি। সংবাদপত্রের পাতায় কোনও মন্তব্যেও পাওয়া যায়নি ঢাকাই ছবির অন্যতম এ নায়িকাকে।
কারণ হিসেবে জানা যায়, মাহির অন্য ছবির ব্যস্ততা। রংপুরসহ ঢাকায় নিয়মিত শুটিং করতে হয়েছে নায়িকাকে। তাই ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রচারণায় থাকতে পারেনি তিনি।
তবে ‘ঢাকা অ্যাটাক’-এর ইউরোপ প্রচারণায় অংশ নিচ্ছেন মাহি। ৩ নভেম্বর ছবির দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ-মাহিয়া মাহি; পরিচালক দীপঙ্কর দীপন ও কাহিনিকার সানী সানোয়ার দুবাই পৌঁছেছেন। সেখানে তারা ছবির প্রচারণায় অংশ নেন। পাশাপাশি একটি সংবাদ সম্মেলনেও করেছেন।
‘ঢাকা অ্যাটাক’ টিম জানায়, দুবাই থেকে টিম যাবে প্যারিস, রোম, ভেনিস, মিলান ও জুরিখে।
এদিকে, দেশের বাইরে বেশ ভালো ব্যবসা করছে ছবিটি। আয়ের দিকে দিয়ে রেকর্ডের পথে আছে এটি। এছাড়া আগামী ৮ নভেম্বর নতুন করে ইউরোপের আরও কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে, বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’-এর পঞ্চম সপ্তাহ চলছে। এটি এখন দেশের ২০টি হলে দেখা যাচ্ছে। 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প