‘হালদা’ ট্রেলারে দুই মিনিটের মুগ্ধতা

বিনোদন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ০০:০৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৪:৫৬

ট্রেলারে মোশাররফ করিম ও তিশা ‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’ ও সর্বশেষ ‘অজ্ঞাতনামা’ দিয়ে অভিনেতা তৌকীর আহমেদ ভালোই জাত চিনিয়েছেন, চলচ্চিত্রকার হিসেবে। এবার আসছে তার নতুন ছবি ‘হালদা’।
১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে ছোট্ট টিজার এবং ‘নোনাজল’ গানটি দিয়ে সবার দৃষ্টি নিজের দিকে ঘুরিয়ে নিলেন নির্মাতা তৌকীর। মুগ্ধতার সেই ঘোর না কাটতেই ৫ নভেম্বর প্রকাশ পেল ছবিটির প্রথম ট্রেলার। দুই মিনিট কয়েক সেকেন্ডের এই ট্রেলারটি যে-ই দেখছেন সে-ই মুগ্ধ হচ্ছেন।  
‘হালদা’ ছবির গল্প লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য ও পরিচালনা তৌকীর আহমেদের। চট্টগ্রামের ঐতিহাসিক হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবন-বৈচিত্র্যই এর বিষয়বস্তু। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এখানে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবন প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।
‘হালদা’ নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘আমার ইচ্ছে, ছবিটি বাণিজ্যিকভাবেও সফল হোক। এ জন্য পরিবেশনার জন্য অভি কথাচিত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ১ ডিসেম্বর অন্তত ৩০-৪০টি প্রেক্ষাগৃহে যেন এটি মুক্তি পায়- এ ব্যবস্থা করতে চাই।’
ছবিতে জাহিদ হাসানকে দেখা যাবে খলচরিত্রে। মোশাররফ করিম থাকছেন জেলের ভূমিকায়। আর তাদের সঙ্গে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন স্বপ্নবাজ এক তরুণীর ভূমিকায়। এছাড়া আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ।

টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত রয়েছে ট্রেলারটি:

/এস/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প