শ্রাবণ্যর কোলে শুদ্ধ

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ১২:৩৪আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৬:০৯

হাসপাতালে শ্রাবণ্য তৌহিদার কোলে শুদ্ধ আনন্দে আপ্লুত মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা। তার খুশি দেখে কে! কারণ প্রথম সন্তানের মা হয়েছেন তিনি।
মালয়েশিয়া থেকে বাংলা ট্রিবিউনকে শ্রাবণ্য জানালেন, গত ৮ নভেম্বর সন্ধ্যায় মালয়েশিয়ার সুবাঙ জয়া মেডিক্যাল সেন্টারে নবজাতকের জন্ম হয়েছে। তার নাম রাখা হয়েছে সারহান আবিয়ান খান শুদ্ধ।
মা হওয়ার অনুভূতিতে শ্রাবণ্য ফেসবুকে ‘কুয়াশায় রৌদ্দুর’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনুভব করছি নতুন প্রাণ। গাছে গাছে নতুন পাতার আগমনে আনমনা হয়ে ভাবছি, ২০১৭ সাল আমার জন্য অনেক আবেগের। এই সালে এসেই বুঝতে পারলাম আমার রৌদ্রছায়ার খেলায় নতুন এক প্রাণের উৎস। সে একান্তই আমার।’
এমন খুশির খবর দেওয়ার পর শ্রাবণ্য বাংলা ট্রিবিউনকে জানালেন, গত জুলাই থেকে ইউনিভার্সিটি অব মালেতে ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে এক বছরের ফেলোশিপ করতে গেছেন। এগুলো শেষ হলে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরবেন বলে জানান তিনি। পেশাদার চিকিৎসক হিসেবেও সুনাম আছে তার।
শ্রাবণ্য তৌহিদা (পুরনো ছবি) ২০১৪ সালে ভালোবেসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির খানের সঙ্গে ঘর বাঁধেন শ্রাবণ্য। পারিবারিকভাবে হয় তাদের বিয়ে। সাব্বির মালয়েশিয়ায় আছেন পাঁচ বছর ধরে। ইনসাইট অব হিলটির হেড অব বিজনেস ইন্টেলিজেন্স পদে কর্মরত তিনি।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প