বৃষ্টি আর হাওয়াই মিঠাইয়ের গান!

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১১:২২আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৪:০৫

ইরফান ও পারসা। ছবি-সংগৃহীত শীত এসে গেছে। তবে এই শীত কুয়াশাকে উপেক্ষা করে মিষ্টি প্রেমের এক বৃষ্টির গল্প শোনাতে হাজির হয়েছেন সংগীতশিল্পী এহসান রাহী। গল্পটির নাম ‘হাওয়াই মিঠাই’। যে গানের কথা আর সুর ধরে এক অনবদ্য গল্প তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ।

সিএমভি’র ব্যানারে নির্মিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন ইরফান সাজ্জাদ ও পারশা ইভানা। অন্যদিকে মাহি ফ্লোরার গীতরচনায় গানে কণ্ঠ ও সুর তৈরি করেছেন এহসান রাহী। শিল্পীর সঙ্গে যৌথভাবে এর সংগীতায়োজন করেছেন শুভ দাস।
শিল্পী এহসান রাহী বললেন, ‘সবাই মিলেই খুব যত্ন নিয়ে কাজটি করেছি। চেষ্টা করেছি একটি ভালো কিছু করার। সবাইকে গানটি দেখা এবং শোনার বিনীত আহ্বান জানাই।’ এহসান রাহী। ছবি-সংগৃহীত

গানটির মডেল ইরফান সাজ্জাদ বলেন, ‘অসাধারণ একটি বৃষ্টির গান এটি। আর গল্পটিও মুগ্ধ হওয়ার মতো। কাজটি করে মানসিক প্রশান্তি পেয়েছি। এমন কাজ আরও করতে চাই।’

‘হাওয়াই মিঠাই’ সিএমভি’র ব্যানারে একটি মোশন ভাস্কর নির্মাণ। গতকাল ১১ নভেম্বর সিএমভি’র ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়েছে।
গানটির ভিডিও লিংক:

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প