নায়ক-নায়িকা, বাপ্পী-অধরা

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৫:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:৫৭

বাপ্পী ও অধরানায়ক হিসেবেই চলচ্চিত্রে কাজ করছেন বাপ্পী চৌধুরী। আর এবার ‘নায়ক’ চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন এ অভিনেতা। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত নতুন এই ছবিতে বাপ্পীর সঙ্গে থাকছেন নবাগতা অধরা খান।
ছবিতে অধরার যুক্ত হবার বিষয়টি নিশ্চিত করেছে পরিচালক সূত্র।
পরিচালক জানালেন, গল্পের কারণে নতুন কাউকে দরকার ছিলো। আর নায়িকার চরিত্রটি অধরার সঙ্গে বেশ যায়। মূলত ‌‌‘নায়ক’ চরিত্র আগেই চূড়ান্ত হলেও নায়িকার জন্য অপেক্ষা করা হচ্ছিল।
অধরা বলেন, ‘এবারই এত বড় পরিসরে কাজ করতে যাচ্ছি। যারা আমার ওপর আস্থা রেখেছেন, আশা করি তারা নিরাশ হবেন না।’
এদিকে ছবির কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন বাপ্পী। ছবির মহরত হতে যাচ্ছে আগামী ডিসেম্বর মাসে। এর শুটিং আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে। দেশেই দৃশ্যধারণের কাজ চললেও গানের চিত্রায়ন করা হবে মালয়েশিয়ায়।
যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প