দুই অনুষ্ঠান নিয়ে সৈকত সালাহউদ্দিন

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৩:০৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:৪৪

বিহাইন্ড দ্য স্টোরি’র সেটে সৈকত সালাহউদ্দিন সিনেমাভিত্তিক জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘মুভি বাজার’ পেরিয়ে এবার নতুন দুই অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন পরিকল্পক-উপস্থাপক-সাংবাদিক সৈকত সালাহউদ্দিন।

লম্বা বিরতির পর দুটি ভিন্ন ধারার অনুষ্ঠানের মাধ্যমে দর্শক-শ্রোতারা তাকে পাবেন আবারও। যার একটি টেলিভিশনে অন্যটি রেডিওতে প্রচার হবে।
এরমধ্যে আজ, ১৭ নভেম্বর থেকে ‘মুভিটাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচার শুরু হচ্ছে রেডিও টুডে-তে। যা প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সম্প্রচার হবে। এর ডিজাইন করেছেন টুটুল জহিরুল ইসলাম।
অন্যদিকে শোবিজের ঘটনা, সাফল্য ও ব্যর্থতার পেছনের গল্প নিয়ে ২৪ নভেম্বর থেকে একুশে টেলিভিশনে প্রচার শুরু হবে ‘বিহাইন্ড দ্য স্টোরি’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন এনামুল হক। প্রতি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচার হবে।
নতুন দুই অনুষ্ঠান প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘‘আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। এর আগেও আমার করা ‘মুভি বাজার’ অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। আশা করছি, নতুন দুটি অনুষ্ঠানও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’’
প্রসঙ্গত, সৈকত সালাহউদ্দিনের গ্রন্থনা ও উপস্থাপনায় এশিয়ান টিভির ‘মুভি বাজার’ ছাড়াও প্রশংসিত অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাভিশনের ‘নয় থাকলে আরো কিছুক্ষণ’, চ্যানেল নাইনের ‘ফ্রাইডে স্টারস’, ‘সুপারস্টার’ এবং ‘পিপলস স্টার’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প