‘আই অ্যাম প্রেগনেন্ট’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ নভেম্বর ২০১৭, ১৮:০৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:৩২

শিল্পা শেঠি ভারতের সনি টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার টু’ এর শুটিং চলছিল। মধ্যাহ্নভোজের বিরতির সময় মোবাইল ফেলে রেখে সেট থেকে দূরে কোথাও গেলেন অভিনয়শিল্পী ও বিচারক শিল্পা শেঠি। আর সেই সুযোগে খানিক মজা করার কথা ভাবলেন পরিচালক অনুরাগ বসু।

যেই ভাবা সেই কাজ। শিল্পার ফোন হাতে নিয়ে সেখান থেকে তার বোন শমিতা শেঠিকে একটি টেক্সট করেন অনুরাগ। লিখে দেন- ‘আই অ্যাম প্রেগনেন্ট!’ এর পর পরই শিল্পাকে বার বার ফোন করেন আর শুভেচ্ছামূলক টেক্সট পাঠাতে থাকেন ছোট বোন শমিতা।

ঘটনার সময় সেটে ছিলেন এমন এক সূত্রের বরাত দিয়ে বলিউড মন্ত্র জানায়, শিল্পা মোটেও অন্তঃসত্ত্বা নন, অনুরাগ দুষ্টুমি করেছে। আর এ কথাটি তার বোনকে বোঝাতে খানিকটা সময় লেগে যায়। অবশ্য অনুরাগের এমন দুষ্টুমিতে অভ্যস্ত শিল্পা।

এর আগেও একবার শিল্পার মাইক্রোফোনের ব্যাটারি খুলে রেখেছিলেন অনুরাগ। শুটিংয়ের সময় শিল্পার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না। পরে শুট থামিয়ে নতুন করে মাইক্রোফোন ঠিক করতে হয়েছিল।

সূত্র: বলিউড মন্ত্র 

/এফইউ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প