জয়ের কথা-সুরে নচিকেতার ‘শেষ সময়’

বিনোদন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৮:০৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৮:১০

জয় ও নচিকেতা জয় শাহরিয়ারের কথা-সুরে আবারও গাইলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গানটির নাম ‘শেষ সময়’।
গত ১৫ নভেম্বর কলকাতার পার্ক স্ট্রিট-এর মিউজিক রুম ষ্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন এই শিল্পী।
নচিকেতা বলেন, ‘নতুন যারা কাজ করছে দুই বাংলায়, তাদের মধ্যে জয়ের কাজ আমার বেশ ভালো লাগে। ও একজন কবি। লিরিকে কাব্য না থাকলে সেটা আমার পছন্দ না, ওর গানে কাব্য খুঁজে পাই।’
এদিকে জয় বলেন, ‘যাদের গান শুনে পথ চলছি, নচিদা তাদের একজন। ওনার জন্য গান করতে পারাটা আমার কাছে স্বপ্নের মতোই।’
জয় জানান, গানটি নতুন বছরের প্রথম দিন এমোজ রেকর্ডস এর ব্যানারে প্রকাশ পাবে।
উল্লেখ্য, এ বছর পহেলা বৈশাখে জয় শাহরিয়ারের কথা-সুরে নচিকেতার প্রথম গান ‘হয়তো আবার’ শ্রোতা মহলে ভালো প্রশংসা কুড়ায়।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প