মিস ওয়ার্ল্ডের ফাইনালে নাচলেন জেসিয়া

বিনোদন ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১৯:৫৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২০:০২

মিস ওয়ার্ল্ডের ফাইনালে নাচলেন জেসিয়ামিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসরের ফাইনালে নাচলেন বাংলাদেশের মেয়ে জেসিয়া ইসলাম। ফাইনাল ফোর্টিতে স্থান পাওয়া সেরা ৪০ প্রতিযোগীর একজন হিসেবে এই জমকালো মঞ্চে হাজির হওয়ার সুযোগ পেলেন ‘মিস বাংলাদেশ ২০১৭’।
হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে জেসিয়া পৌঁছান সেরা ৪০-এ। এরই সূত্র ধরে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনালের মঞ্চে দেখা গেলো তার নাচের ঝলক। সোনালি রঙা পোশাক পরে নেচেছেন ১৭ বছর বয়সী এই তরুণী। শনিবার (১৮ নভেম্বর) চীনের সানাইয়া শহরে বসেছে এই জমকালো অনুষ্ঠান।
তবে সেরা ২০-এ স্থান পাননি জেসিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) প্রতিযোগিতার সেরা পাঁচে পৌঁছেছেন ভারতের মানষী চিল্লার, ইংল্যান্ডের স্টেফানি হিল, ফ্রান্সের অরোরে কিশেনিন, কেনিয়ার ম্যাগলিন জেরুতো ও মেক্সিকোর আন্ড্রিয়া মেজা।
এদিকে ফাইনালের আগে মাল্টিমিডিয়া চ্যালেঞ্জে জিতেছেন মিস মঙ্গোলিয়া। বিউটি উইথ অ্যা পারপাসে নির্বাচিত হয়েছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সুন্দরীরা।
ফাইনালে সংগীত পরিবেশন করছেন বুলগেরিয়ার কিশোর ক্রিস্তিয়ান কস্তোভ, চীনের বালক জেফ্রি লি ও বালিকা সেলিন ট্যাম।ফাইনাল মঞ্চে প্রতিযোগিরা

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প