এক নাটকে একসঙ্গে তারা

বিনোদন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৪২

ডান দিক থেকে আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর, নরেশ ভূঁইয়া  আগামী বিজয় দিবসে চ্যানেল আইতে প্রচার হবে মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত নাটক ‘স্মৃতির বাড়ি’। এতে একসঙ্গে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর, নরেশ ভূঁইয়ার মতো গুণী অভিনেতারা।
কথাসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্পে এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

পরিচালক জানালেন, ‘নাটকটির শুটিং হয়েছে কিছুটা দুর্গম এলাকায়। গাজীপুরের সে এলাকা ও ভাঙাচোরা রাস্তার অবস্থা দেখে সিনিয়র শিল্পীরা বলেছিলেন, মুক্তিযুদ্ধের গল্প, সেজন্যই যাচ্ছি। নয়তো এমন এলাকায় আমাদের যাওয়া অসম্ভব হতো।’

নাটকে আরও অভিনয় করেছেন অর্ষা, ইরফান সাজ্জাদ, একে আজাদ, তিনু করিম, ফরহাদ, মম আলী প্রমুখ।

ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১২তম নাটক। এর গল্পে দেখা যাবে- চারজন অবসরপ্রাপ্ত ব্যক্তি প্রতিবেশী হিসেবে প্রতিজ্ঞাবদ্ধ, তাদের বাড়ির সামনের খোলা মাঠ তারা বিক্রি করবেন না। কিন্তু তাদের সন্তানরা পরবর্তী প্রজন্ম এককাট্টা হয়, ওখানে বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্ট বানাবেন। সেটা নিয়েই তৈরি হয় জটিলতা।
চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, নাটকটি ১৬ ডিসেম্বর রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প