অবশেষে জোভান-সাবিলার ‘পলায়ন বিদ্যা’

বিনোদন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৩:৩৫আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৫:৩৯

নাটকের দৃশ্যে জোভান ও সাবিলা। ছবি সংগৃহীত ২০১৬ সালের প্রথমদিকে নির্মিত হয়েছিল ফারহান আহমেদ জোভান ও সাবিলা নূর অভিনীত ফিকশন ‘পলায়ন বিদ্যা’। একটি মেয়ের বিয়ের আসর থেকে পালিয়ে আসার গল্প এটি। অবশেষে পর্দায় দেখা গেল ‘পলায়ন বিদ্যা’।

রবিবার (১৯ নভেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্যটি অবমুক্ত করা হয়েছে।

ইফতেখার আহমেদ ওশিনের রচনা ও পরিচালনায় ছোট পরিসরের নির্মাণের শুরুটা হয় সাবিলা নূরের বিয়ের রাত থেকে। বাসা ভর্তি মানুষ, এর ফাঁকেই সাবিলা বউয়ের সাজেই বেরিয়ে পড়েন রাস্তায়। কারণ নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছেন প্রেমিক জোভান। এভাবেই শুরু হয় জোভান-সাবিলার প্রেমময় ঘর পালানোর জার্নি। যদিও সেই জার্নি মাঝপথে থমকে যায়, রাতের আঁধারে গল্প নতুন মোড়ের দিকে এগুতে থাকে।

কাজটি প্রসঙ্গে সাবিলা বলেন, ‘কাজটি করতে গিয়ে মনে হলো চরিত্রটি একেবারে আমার কথা ভেবেই তৈরি হয়েছে। ঘর পালানোর মধ্যে যে রোমাঞ্চকর অনুভূতি আছে সেটি এই কাজটির মাধ্যমে আগাম জেনে রাখলাম!’ নাটকের দৃশ্যে জোভান -সাবিলা

এদিকে জোভান বলেন, ‘সাধারণ গল্পকে অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। আর সাবিলার সঙ্গে কাজ করার একটা মজাও আছে। ছবিটি দেখুন, গল্প বলে মজা নষ্ট করতে চাই না।’

দেখুন ‘পলায়ন বিদ্যা’:

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প