এবার শাকিব-শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’

বিনোদন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ২০:৩১আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৪:১৩

শাকিব-শ্রাবন্তী/ ছবি: সাজ্জাদ হোসেন যৌথ প্রযোজনার ‘শিকারী’-কে ‘বর্তমানের’ শাকিব খানের অন্যতম ছবি বলে অনেকেই মনে করেন। কারণটা ছিল শাকিবের নতুন রূপে আবির্ভাব। ছবিতে নায়িকা হিসেবে তার সঙ্গে দারুণ মানিয়েছিল কলকাতার শ্রাবন্তীকেও। এবার এ জুটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন।
শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বয়ফ্রেন্ড’ ছবির মাধ্যমে ফের কাজ করতে যাচ্ছেন তারা। পরিচালক উত্তম আকাশ। ছবিটির কাজ শুরু হবে জানুয়ারি থেকে।
শাকিব জানালেন, শ্রাবন্তীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন তিনি। তার ভাষ্যটা এমন, ‘শ্রাবন্তীর সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। প্রযোজক যখন প্রস্তাব দিলেন তখন আমি নিজে থেকে যোগাযোগ করলাম শ্রাবন্তীর সঙ্গে। তিনিও আমার কথা ফেলেননি।’
এদিকে শাকিব ও ববি আসছেন নতুন ছবি ‘নোলক’ নিয়ে। ২১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এর মহরতের আয়োজন করা হয়। ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা।
মহরত হওয়ার পর ২৫ নভেম্বর থেকে ভারতের হায়দরাবাদ থেকে শুটিং শুরু হবে ‘নোলক’ এর। জানালেন ছবির পরিচালক রাশেদ।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প