ট্রাম্পের মেয়ে আর মোদিকেও দীপিকার ‘না’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ নভেম্বর ২০১৭, ১৬:১২আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৮:৫৮

দীপিকা পাড়ুকোন। ছবি- ইন্টারনেট ২৮ নভেম্বর থেকে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন। ২৮ নভেম্বর উদ্বোধনী দিনে সম্মেলনে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল ‘পদ্মাবতী’ চলচ্চিত্র নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা বলিউড তারকা দীপিকা পাড়ুকোনেরও। তবে তেলেঙ্গানা রাজ্যের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তা আর হচ্ছে না। সম্মেলনে উপস্থিত থাকতে রাজি হননি দীপিকা।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর এক প্রতিবেদনে বলা হয়, ২৯ নভেম্বর সম্মেলনে ‘হলিউড টু টলিউড’ শিরোনামের একটি সেশনে দীপিকা বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছিলো। তবে সোমবার (২০ নভেম্বর) তেলেঙ্গানা সরকারের তথ্য-প্রযুক্তিবিষয়ক সচিব জয়েশ রঞ্জন জানান, দীপিকা ওই সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
জয়েশ বলেন, ‘আগে ধারণা করা হয়েছিলো, দীপিকা পাড়ুকোন ওই সেশনে উপস্থিত থাকবেন। কিন্তু এখন তিনি অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।’ অবশ্য, দীপিকা কেন সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি বলে দাবি করেছেন জয়েশ। 
উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালি নির্মিত ‘পদ্মাবতী’ ছবিটিতে মূল ভূমিকায় রয়েছেন দীপিকা।‘পদ্মাবতী’কে ‍ঘিরে শুরু থেকেই বিতর্ক চলছে। রাজস্থানে শুটিং চলাকালে উগ্রবাদীরা ছবির সেট ভেঙে দেয়। তাদের হাতে চড়ও খেতে হয়েছিল বানসালিকে। ছবির বাকি শুটিং শেষ করা হয় কঠোর নিরাপত্তায়। তবে ১ ডিসেম্বর পদ্মাবতীর মুক্তি ঠেকাতে একের পর এক হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। দীপিকার মাথার মূল্যও ঘোষণা করেছে হরিয়ানা বিজেপি।

 

/এফইউ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প