সেলফি তুলে বিপাকে বরুণ!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ০০:০৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৫:০০

ভক্তের সঙ্গে বরুণের সেই সেলফি গাড়ির জানালা দিয়ে বের হয়ে ভক্তের সঙ্গে সেলফি তুলে সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। জরিমানাও গুণতে হয়েছে মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে। এরপর এক টুইটে নিজেই ক্ষমা চেয়েছেন বরুণ। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে ভারতে। পুলিশসহ সরকারি অনেক সংস্থাই এটি কমানোর চেষ্টা করছেন। সিট বেল্ট, হেলমেট না পরলেই গুণতে হয় জরিমানা। তাই বরুণ ধাওয়ানকে জরিমানা করার বিষয়টি স্বাভাবিক ছিল।
ভারতীয় এক ট্যাবলয়েডে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়। বরুণ নিজের গাড়ির সামনের সিটে বসে যাচ্ছিলেন। এমন সময় ট্রাফিক সিগনালে থেমে যায় গাড়িটি। পাশেই এসে দাঁড়ায় একটি সিএনজি। সেখানে থাকা এক ভক্ত সেলফি তোলার আবদার করে বরুণকে। তার ডাকে সাড়া দিয়ে জানালা দিয়ে বেরিয়ে আসেন তিনি। সেলফিও তোলা হয়।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত সেই ভক্ত। তবে বিপাকে পড়তে হয়েছে বরুণকে। এক টুইটে তার সমালোচনা করেছে মুম্বাই পুলিশ। তারা জানায়, ‘রূপালি পর্দায় এমন দৃশ্য ভালো লাগলেও বাস্তবে আপনার সাবধান থাকা উচিত। আপনি নিজেরসহ ভক্তের জীবনও ঝুঁকির মধ্যে ফেলেছেন। তরুণ প্রজন্মের কাছে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে এমনটা আশা করা যায় না।’
এরপর ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ এনে জরিমানাও করা হয় তাকে। ভবিষ্যতের জন্যও সতর্ক করে দেওয়া হয়।
বরুণ খুব তাড়াতাড়িই আরেকটি টুইটের মাধ্যমে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, ‘আমাদের গাড়ি থেমেই ছিল। আমি ওই ভক্তকে হতাশ করতে চাইনি। তবে পরেরবার আরও সতর্ক থাকবো আমি এবং এমন কিছুর উৎসাহ দেব না।’
সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের ‘জড়ুয়া ২’ ছবিটি। মুক্তির পর থেকেই দারুণ আয় করে যাচ্ছে এটি, পেয়েছে ব্লকব্লাস্টার তকমাও।
সূত্র: বলিউড হাঙ্গামা

/এমএইচ/এমএম/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প