হৃতিক ও পিয়া বিপাশা এক ছবিতে!

ওয়ালিউল মুক্তা
২৭ নভেম্বর ২০১৭, ০৮:০০আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৬:০৮

 

হৃত্বিকের সঙ্গে পিয়া। ছবি- ফেসবুক প্রথমে দুবাইয়ের উত্তপ্ত মরুবালিতে, এরপর ধনকুবেরদের এ শহরে ইতিউতি ঘোরাঘুরি বাংলাদেশি মডেল পিয়া বিপাশার। আর অনলাইন দুনিয়ার জাঁদরেল মাধ্যম ফেসবুকে দু’একটি করে ছবি পোস্ট!
ব্যস? না, এটুকুতেই পিয়ার দুবাই সফরে ‘দাড়ি’ পড়েনি। এরপর তিনি উড়াল দিয়েছেন বলিপাড়ার শহর ভারতের মুম্বাইয়ে। এরপরেই চমক!
শনিবার (২৫ নভেম্বর) ফেসবুকে পোস্ট করলেন অন্যরকম ছবি। একটি অভিজাত রেস্তোরাঁয় গাড়ি পার্কিংয়ের স্থানের জায়গায় তিনি দাঁড়িয়ে। পিয়ার পাশে বলিউডের প্রথম সুপারহিরো হৃতিক রোশন! ছবিতে আরও থাকলো কিছুটা মৃদু হাসি ও কিছুটা রহস্য!
এরপর থেকে পিয়া নেটওয়ার্কের বাইরে। অনেকের মনে তখন প্রশ্ন ‘দৌঁড়ঝাঁপ’ করছে, তাহলে কি বড় কোনও চমক আছে সামনে?
কমেন্ট কিংবা ইনবক্সে পিয়া লাপাত্তা। অবশেষে কিছুটা উত্তর মিললো নানান প্রশ্নের। পিয়া বাংলা ট্রিবিউনকে জানালেন, মুম্বাইয়ে জম্পেশ সময় কাটছে তার।
তবে কি হৃতিক রোশনের ছবিতে পাওয়া যাবে বাংলাদেশি নায়িকাকে? প্রশ্নটা শুনে খানিক হেসে জবাব দিলেন, ‘না। তার সঙ্গে দেখা হয়েছিল। তবে হঠাৎ নয়। একটি অনুষ্ঠানে দেখা হয়েছে। তবে তার সিনেমায় কাজ করার কোনও ব্যাপার নেই এখানে। আমি এখনও মুম্বাইয়ে। সব কথা পরে বলা যাবে।’

বাকিটা আর জানা হয়নি। কারণ তার আগেই আবারও নেটওয়ার্কের বাইরে পিয়া।
একই চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপার-স্যাপার না থাকুক, একই ছবিতে কিন্তু ঠিকই ধরা পড়লেন হৃতিক ও পিয়া বিপাশা!

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প