মিস ইউনিভার্স হলেন দক্ষিণ আফ্রিকার ডেমি

বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০১৭, ১৬:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৭:১১

  অনুষ্ঠানে ডেমি মিস ইউনিভার্স- ২০১৭ জিতলো দক্ষিণ আফ্রিকার মেয়ে ডেমি ডেমি-লি নিল-পিটার্স।

ডেমির ফটোশুট
 ২৬ নভেম্বর রাতে (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ডেমির মাথায় বিশ্বসেরার এ মুকুটটি পরিয়ে দেওয়া হয়। ২২ বছর বয়সী এ সুন্দরীর পরের স্থানগুলো পেয়েছেন কলম্বিয়ার লরা গোঞ্জালেস (প্রথম রানারআপ) ও জ্যামাইকার ড্যাভিনা বেনেট (দ্বিতীয় রানারআপ)।
ডেমি-লি ব্যবস্থাপনার ছাত্রী। পাশাপাশি তিনি আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে থাকেন। ডেমি ‘মিস সাউথ আফ্রিকা’ হওয়ার এক মাস পরই অপহৃত হয়েছিলেন। কিন্তু পিস্তলের সামনে মাথা নত করেননি তিনি। আত্মবিশ্বাসই তাকে মিস ইউনিভার্সের মঞ্চে নিয়ে এসেছে বলে উল্লেখ করেন এ সুন্দরী।
চূড়ান্ত অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, কর্মক্ষেত্রে মেয়েদেরকে সবচেয়ে কোনও বিষয় মুখোমুখি হতে হয়।
চমৎকার উত্তরে ডেমি বলেন, ‌‌‘অনেক জায়গায় মেয়েরা একই পরিশ্রমে ছেলেদের তুলনায় ৭৫ শতাংশ পারিশ্রমিক পায়। আমি বিশ্বাস করি, এটি সঠিক নয়। নারী-পুরুষের সমঅধিকার অবশ্যই দরকার।’
এছাড়ার তিনি যৌন হয়রানির বিষয়টি উল্লেখ করেন।
দীর্ঘ প্রক্রিয়ার পর গত ২৬ নভেম্বর মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সর্বশেষ ১৩টি দেশ ছিল।
এর আগে মিস ইউনিভার্স-২০১৬ ছিলেন ফ্যান্সের আইরিস। নিয়ম অনুযায়ী তিনিই ডেমির মাথায় সেরা সুন্দরীর মুকুট তুলে দেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প