১ ডিসেম্বর থেকে হায়দরাবাদে শাকিব-ববি

বিনোদন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৪:২৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৬:১৫

শাকিব ও ববি। ছবি সাজ্জাদ হোসেন শুরু হচ্ছে শাকিব খান ও ববির নতুন ছবি ‌‘নোলক’-এর শুটিং। পূর্ব ঘোষণা অনুযায়ী এর কাজ ভারতের হায়দরাবাদে হচ্ছে। এ জন্য চলতি সপ্তাহেই ঢাকা ত্যাগ করেছেন ছবির কলাকুশলীরা।

সপ্তাহের প্রথম দিকে ভারতের কলকাতায় শাকিবের থাকার কথা। সেখান থেকেই তিনি হায়দরাবাদে যাবেন। আর আজ (২৯ নভেম্বর) সকালে ববি ভারতের এ শহরটিতে গিয়েছেন।
ববি জানান, ১ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। এই ছবির কাজের জন্য অনেক দিন থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। খুব মিষ্টি একটি চরিত্রে কাজের সুযোগ পেয়েছেন এ নায়িকা।
ছবির পরিচালক রাশেদ রাহা। তিনি বলেন, ‌‘সত্যিই নতুন রূপে পাওয়া যাবে শাকিব ও ববিকে। থাকছে বাংলার আবহ। ছবির পুরো কাজ হাদরাবাদের রামোজি ফিল্ম সিটিতেই হবে।’
এটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ছবিটি প্রযোজনা করেছেন বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। ২১ নভেম্বর ছবির মহরত অনুষ্ঠান। তুলেছেন সাজ্জাদ হোসেন

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প