বারী সিদ্দিকীকে উৎসর্গ করে স্টুডিও কনসার্ট

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ০০:০৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০০:০৪

বারী সিদ্দিকীসদ্য প্রয়াত হয়েছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী, বংশীবাদক, সুরকার বারী সিদ্দিকী। এ শিল্পীর স্মরণে এবার আয়োজন করা হয়েছে লাইভ স্টুডিও কনসার্ট।
মিউজিক স্টেশন নামের এ অনুষ্ঠানে বারী সিদ্দিকীর গানগুলো কণ্ঠে তুলবেন পলাশ, নোলক ও সালমা। পাশাপাশি থাকছে স্মৃতিচারণ। তাকে নিয়ে কথা বলবেন বাউল শিল্পী শফি মণ্ডল ও  গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী।
অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি কথা বলবেন। শাকিলা মতিন মৃদুলার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে।
অনুষ্ঠানটি প্রযোজনা করবেন শাহ আমীর খসরু।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প