তৌসিফ-জারার বিয়ে ৯ ফেব্রুয়ারি

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৭:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৩:১৬

তৌসিফ ও জারা

টিভি কিংবা ইউটিউবে এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। যার বিয়ের সানাই বাজতে যাচ্ছে আসছে ভাষা ও ভালোবাসার মাসে।

পাত্রী তার প্রেমিকা, নাম জান্নাতুল ফেরদৌস জারা। পালিয়ে নয়, দুই পরিবারের সম্মতিতেই এক হতে যাচ্ছে তাদের চার হাত।
জারার সঙ্গে তৌসিফের সম্পর্ক তিন বছর দুই মাসে পড়লো। বিয়ের মধ্য দিয়ে এর সফল সমাপ্তি হতে যাচ্ছে ফেব্রুয়ারির ৯ তারিখে। এমনটাই জানালেন তৌসিফ।
নতুন জীবন শুরুর জন্য তৌসিফ বেছে নিয়েছেন ভাষা ও ভালোবাসার মাস ফেব্রুয়ারি।
এ প্রসঙ্গে তৌসিফ বাংলা ট্রিবিউনকে জানালেন, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি তার গায়ে হলুদ। ৯ ফেব্রুয়ারি সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারির চেয়ে এত সুন্দর মাস বছরে আর একটিও নেই। তাই প্রিয় ফেব্রুয়ারিকেই বেছে নিলাম দু’জনে।’
এদিকে বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌসিফ লিখেছেন, ‘‘আনুষ্ঠানিকভাবে বলছি, ‘সানাই বাজবে!’। ২০১৮ সালের ভাষা ও ভালোবাসার মাসে বিয়ে করবো। দোয়া করবেন।’’
তৌসিফের এমন স্ট্যাটাস দেখে তাকে অভিনন্দনে ভাসিয়েছেন তার সতীর্থ ও ভক্তরা।
তৌসিফ এখন কয়েকটি ধারাবাহিক নাটকের কাজে ব্যস্ত। এর মধ্যে অন্যতম ‘বেসিক আলী’।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প