আবারও তাহসান-তিশার ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:২০

আবারও শুরু হতে যাচ্ছে ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখের নাটক নিয়ে আরটিভির  সবচেয়ে জনপ্রিয় ক্যামপেইন ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’। গত বছরের পর এবারও এই আয়োজনের প্রধান চমক হিসেবে থাকছেন তাহসান-তিশা জুটি।
গত বছরের আয়োজনে তাহসান ও তিশা বরাবরের মতো এবারও দর্শকের পাঠানো গল্প থেকে বাছাই করে ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখের দুটি একক নাটক নির্মাণ করা হবে। নির্বাচিত গল্পের চিত্রনাট্য ও পরিচালনা করবেন সাগর জাহান। আরটিভির জন্য নাটক দুটি নির্মাণ করবে টম ক্রিয়েশনস।
নির্মাণ প্রতিষ্ঠান জানায়, আগ্রহী দর্শকরা গল্প লেখার জন্য চোখ রাখুন আরটিভির পর্দায় আর সর্বোচ্চ ৭০০ শব্দের মধ্যে লিখে ফেলুন ভালোবাসার সেরা গল্পটি। কম্পিউটারে কম্পোজ করে গল্প সংক্ষেপটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ২০ ডিসেম্বরের মধ্যে।
‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’ সম্পর্কে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘এটি মূলত সুপ্ত প্রতিভা খুঁজে বের করার একটি বড় মাধ্যম। বরাবর আরটিভি বিভিন্ন ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আর ফাল্গুন-বৈশাখ তো মন রাঙানো মাস। এ সময় বাংলার প্রকৃতি মনকে দারুণভাবে প্রভাবিত করে, রাঙিয়ে তোলে। মূলত সেসব টাটকা কিংবা স্মৃতিকাতরতা আমরা পর্দায় তুলে আনতে চাই।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে এখন ভালো গল্পের চিত্রনাট্য সংকট চলছে। সেখান থেকেই আমরা পরিকল্পনা করি দর্শকের গল্প দিয়ে নাটক নির্মাণ করার। বিগত কয়েক বছর ধরে আমরা এ ক্যাম্পেইনে করছি। ব্যাপক সাড়া পেয়েছি। সেই সঙ্গে প্রতিভাবান কিছু নাট্যকারও পেয়েছি। দর্শকের গল্পে নাটক নির্মাণ করার ব্যাপারটা অব্যাহত রাখতে চাই।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প