জয়ন্তর ‘পূর্ণগ্রাসের কাল’

বিনোদন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ০০:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ০০:০৫

ছবিটির দৃশ্যে জয়ন্ত চট্টোপাধ্যায় ‘‘ভাস্কর চৌধুরী একজন প্রবীণ চিত্রশিল্পী ও লেখক। তিনি দু’টি খেরোখাতায় সমাজের সুন্দর ও অসুন্দর ঘটনাচিত্র সংরক্ষণ করেন। ‘পূর্ণগ্রাসের কাল- শিরোনামের সামাজিক অসঙ্গতির খেরোখাতাটি একবার রহস্যজনকভাবে হারিয়ে যায়। আবার রহস্যজনকভাবে ফেরতও পান। যেদিন ফেরত পান সেদিন জঙ্গিরা তাকে হত্যা করতে আসে। তারাই খেরোখাতাটি চুরি করেছিল। কিন্তু জঙ্গিরা তার অস্ত্রহীন যুদ্ধকৌশলের কাছে পরাজিত হয়।’’ 
এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প। নাম- পূর্ণগ্রাসের কাল। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। ৪০ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন জায়েদ সিদ্দিকী।
তিনি বলেন, ‌‘খেরোখাতা দু’টি দুঃসময় ও সম্ভাবনাময় সময়ের বিপরীত দলিল। ভাস্কর চৌধুরীর মানস, লেখা ও চিত্রকর্ম ডায়েরির দ্বান্দ্বিকতায় প্রভাবিত এটি। সেগুলো অন্যায়, অস্থিরতা ও সন্ত্রাসবাদের বিপক্ষে। মুক্ত বিশ্ব, মুক্ত চিন্তা ও মানবতার স্বপক্ষে। জঙ্গিরা তাকে আক্রমণ করলেও পরাভূত করেতে পারে না। তার যুদ্ধের ধরন ভিন্ন, সুকুমার বৃত্তিই তার অস্ত্র।
ছবিটির মুল ভাবনা ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। গল্প ও সংলাপ লিখেছেন হেলাল মহিউদ্দিন।
এতে আরও অভিনয় করেছেন কামাল আহমেদ, মনিরুজ্জামান মনি, কৌশিক সাহা, আবিদ আজাদ, ফাতেমা তুজ জোহরা, হিরা চাকমা ও খন্দকার বদরুল আলম।
২০১৮ সালের জানুয়ারি মাসে দেশে ও বিদেশে একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে ছবিটি মুক্তি দেওয়া হবে। স্বল্পদৈর্ঘ্যটির একটি দৃশ্য

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প