মুক্তিযোদ্ধা ও মায়ের গল্প

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ০০:০৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ০০:০৪

জননী’র একটি দৃশ্যে মা ও ছেলেঅনেক কষ্ট করে ছেলেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এনেছেন মনোয়ারা। তার স্বপ্ন ছেলে রাশেদ একদিন প্রতিষ্ঠিত হবে। দুঃখের দিন কেটে যাবে। রাশেদও সেই প্রস্তুতি নিতে থাকে। আর মাত্র কয়েকটা মাস। পাশ করে বেরোলেই চাকরি। ঠিক এ সময়ে দেশে লাগে লঙ্কাকাণ্ড।
১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে ইয়াহিয়া খান। পুরো দেশ জ্বলে ওঠে। রাশেদও বসে থাকে না। আন্দোলনের জোয়ারে অন্যসব তরুণের মতো সেও যোগ দেয়। আসে ২৫ মার্চ। পাকবাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালির ওপর। সব দেখেশুনে রাশেদ সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাবার। কিন্তু সমস্যায় পড়ে মায়ের অনুমতি নিয়ে। দ্বিধাগ্রস্ত রাশেদের সমস্যা দূর করে দেন মা মনোয়ারাই। তিনিই ছেলেকে যুদ্ধে যেতে বলেন। মায়ের অনুমতি নিয়ে রাশেদ চলে যায় যুদ্ধে। কয়েক মাস পরে সে ফিরে আসে ঢাকায় গেরিলা অপারেশন চালাতে। জুলাই মাসে এক সফল অপারেশনে ঢাকার উলন পাওয়ার স্টেশন উড়িয়ে দেয় রাশেদের দল।
পাকবাহিনী গেরিলাদের খুঁজতে মাঠে নামে। এক রাতে এসে মায়ের সামনে থেকেই রাশেদ আর তার দুই বন্ধুকে ধরে নিয়ে যায় তারা। তারপর শুরু হয় অমানবিক নির্যাতন। অনেক কষ্ট করে ছেলের সঙ্গে দেখা করতে থানায় আসেন মনোয়ারা। মাকে দেখে আবেগে ভেসে যায় রাশেদ।
বিজয়ের মাসের বিশেষ আয়োজন হিসেবে ৯ ডিসেম্বর রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে এমনই গল্পের নাটক ‘জননী’। এটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ, প্রযোজনায় রয়েছেন মাহফুজা আক্তার।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোমেনা চৌধুরী, সাজ্জাদ সাজু, সুষমা সরকার, মোহাম্মদ বারী, আঞ্জুমান আরা বকুল প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প