অন্তর্জালে এবার অন্য এভ্রিল!

বিনোদন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৪২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৩

একটি দৃশ্যে এভ্রিল ও রকিব জান্নাতুল নাঈম এভ্রিল। যার প্রথম পরিচিতি দেশের হাইস্পিড ‘লেডি বাইক রাইডার’ হিসেবে। মোটরসাইকেলপ্রেমীদের অনেকের কাছেই তিনি আইডল! সম্প্রতি তিনি সারাদেশে পরিচিত হন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার বিজয় মুকুট মাথায় তুলে। যদিও ‘বাল্যবিয়ে’র অভিযোগে সেই মুকুট নামিয়ে দিতে হলো তাকে। এরপর প্রায় চুপ হয়ে যান এভ্রিল।
তবে সেই বিতর্ক শেষে ৭ ডিসেম্বর রাতে অন্য এভ্রিলকে খুঁজে পাওয়া গেছে অন্তর্জালে। যেখানে চেনা এভ্রিলকে একেবারে নতুন আবহে আবিষ্কার করা গেছে। বিশ্ব সুন্দরী মঞ্চের এভ্রিল কিংবা বাইকার এভ্রিল- কেউ নেই সেখানে, বরং গ্রামের এক প্রাণোচ্ছল তরুণীকে পাওয়া গেছে ‘রূপালি আঁচল’ নামের এই মিউজিক্যাল ফিল্মে।
কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘রূপালি আঁচল’ গানটিকে সূত্র ধরে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। অন্যদিকে এতে মডেল হিসেবে এভ্রিলের সঙ্গে জুটি বেঁধেছেন রকিব। আর এটি অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিএমভি’র ব্যানারে, বৃহস্পতিবার রাতে।
এ প্রসঙ্গে এভ্রিল বলেন, ‘কাজটি করে ভালো লেগেছে। প্রকাশের পর থেকে খুব সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। তাছাড়া গানটি যেমন সুন্দর তেমনি গল্পের প্রেক্ষাপটও প্রেমময় আবেগের। যে আবেগ আমরা সবাই মনে মনে ধারণ করি। এটা প্রিয়জনের জন্য অপেক্ষার আবেগ। আশা করছি সবার ভালো লাগবে।’
আরেকটি দৃশ্যে এভ্রিল অন্যদিকে গানটির কণ্ঠশিল্পী ঐশী বলেন, ‘‘এই গানটি আমার ‘হাওয়া’ অ্যালবামের। আমি সাধারণত যে ধরনের গান করি এটি তার চেয়ে আলাদা। আর ফিল্মের গল্পটিও বেশ রোমান্টিক। আশা করছি সবার ভালো লাগবে।’
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও মিউজিক্যাল ফিল্মটি দেখা যাচ্ছে বাংলাফ্লিক্স-এ। এছাড়া গানটির অডিও শোনা যাচ্ছে বাংলালিংক ভাইব, জিপি মিউজিক, রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিকসহ অনলাইনের বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে।  
‘রূপালি আঁচল’ উপভোগ করা যাবে নিচে ক্লিক করে:

/এস/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প