নিজের গানের তালিকা চাইলেন অর্ণব

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৫১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:১১

অর্ণব নেই অনেক দিন; অডিও, ভিডিও, সিনেমা- কোথাও না। এমনকি আগে বন্ধুদের সঙ্গে মঞ্চে-টিভিতে সচরাচর পাওয়া গেলেও, আজকাল সেসবের খবরও মিলছে না। শেষ তার উল্লেখযোগ্য কাজ অনলাইনে প্রকাশিত অ্যালবাম ‘অন্ধ শহর’ ও ‘আয়নাবাজি’ সিনেমার ‘এই শহর আমার’। তাও অনেক দিন হতে চললো। চারপাশে প্রশ্ন এবং বিস্ময়- অর্ণব কই? কেন এই অসময় ডুব?
অর্ণব/ ছবি: সাজ্জাদ হোসেন। অতঃপর জবাব মিলেছে ৯ ডিসেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পেজ-এ। তিনি তার শ্রোতাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। জানিয়েছেন তার বর্তমান পরিকল্পনার কথাও।

তিনি জানান, ‘আমার গানের একটি পোর্টফোলিও তৈরি করছি। নতুন করে পুরনো গানগুলোকে সাজাচ্ছি।’
শ্রোতাদের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আমি আপনার (শ্রোতা) মতামতকে সত্যিই গুরুত্ব দিতে চাই। ১০টি গান আমাকে বাছাই করে দিন। আপনার মতে, যে গানগুলো আমাকে প্রতিনিধিত্ব করে। আমি সে গানগুলোকে নতুন করে তৈরি করবো। আপনাদের সবাইকে ভালোবাসি, মিস করি।’
অর্ণবের এমন চাওয়ার পর থেকে কমেন্ট বাক্সে শুরু হলো শ্রোতাদের গানের তালিকা দেওয়ার ধুম। এর মধ্যে উঠে এসেছে- সে যে বসে আছে, মেঘ বলেছে যাবো যাবো, ভালবাসা তারপর, তোমার জন্য, হারিয়ে গিয়েছি, নয়নও তোমারে পায়না দেখিতে, নাম ছিল না, হোক কলরব, তুই কি জানিস না, এই শহর আমার, কে আমি, তোমার জন্য, ইনিয়ে বিনিয়ে, আমায় ধরে রাখো, চাই না ভাবিস, রাস্তা, খুব ডুব ছাড়াও অর্ণবের তৈরি অসংখ্য গানের নাম।
ধারণা করা যাচ্ছে, শ্রোতাদের তালিকা থেকে বাছাইকৃত সেরা ১০টি গানের নতুন ভার্সন নতুন বছরের প্রথম দিকে প্রকাশ করবেন অর্ণব।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প