চলচ্চিত্র উৎসবের বিচারক বিপাশা

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:১৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৮

  বিপাশা হায়াত। ছবি- সংগৃহীত
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগান নিয়ে শুরু হচ্ছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসবে দুই শতাধিক ছবি ৮ বিভাগে প্রতিযোগিতা করছে। আর এত বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী, নির্মাতা, চিত্রশিল্পী বিপাশা হায়াত।

উৎসবের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ জানায়, আয়োজনে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৬০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

এখানে উইমেনস ফিল্ম সেশনের বিচারক হিসেবে থাকবেন বিপাশা। এছাড়া অন্যান্য বিভাগে থাকছেন আরও চার জন বাংলাদেশি বিচারক। তারা হলেন, মোরশেদুল ইসলাম, নুরুল আলম আতিক, সাদিয়া খালিদ ও ইমতিয়াজ আহমেদ।
বিচারক হিসেবে আরও থাকছেন যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, নরওয়ের এজ হফার্ট, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ইতালির অ্যানা কোচিয়ারেলা, আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, ফিনল্যান্ডের মেরজা রিতোলা।
উৎসবের মিডিয়া কো-অর্ডিনেটর রুহুল রবিন খান জানান, রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন, রাশিয়ান কালচার সেন্টার ও স্টার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প