বৃষ্টিতে টানা ১২ ঘণ্টা শুটিং

বিনোদন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ২০:২২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ০৭:১৮

পুরনো ছবিতে অ্যাশ। ছবি- ইন্টারনেট মুম্বাইয়ে অবিরাম বৃষ্টির মধ্যেও শুটিং করে গেলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাও আবার এক-দুই ঘণ্টা নয়, ঘড়ি ধরে টানা ১২ ঘণ্টা! ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে ছিলেন দুই সহশিল্পী অনিল কাপুর ও রাজকুমার রাও।

শুক্রবার (৮ ডিসেম্বর) দিনের অর্ধেকটা সময় কাজ করেছেন বলিউডের তিন প্রজন্মের এই তিন তারকা। ভান্ডুপ নামের একটি স্টুডিওতে ছিলেন তারা। তখন অবিরাম বৃষ্টি ঝরছিল। তাদের এই পেশাদারিত্ব ও আন্তরিকতায় প্রযোজক রাকেশ ওমপ্রকাশ মেহরা ও পরিচালক অতুল মাঞ্জরেকার মুগ্ধ।

অনিল কাপুর টুইটারে ‘ফ্যানি খান’-এর লোগো শেয়ার করেছেন শুক্রবার। এটি হলো অস্কার মনোনীত “এভরিবডি’স ফেমাস” ছবির হিন্দি সংস্করণ। ছবিটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে (২০১৮ সালের ১৫ জুন)।

ছবিটির আরেক প্রযোজক প্রেরণা অরোরা জানান, আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বড় ক্যানভাসে ছবিটির দুটি গানের শুটিং হবে। এগুলোতে অংশ নেবেন সাবেক বিশ্বসুন্দরী অ্যাশ।

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প