‘ইউরোভিশন’ জয়ী সংগীতশিল্পীর হৃদপিণ্ড প্রতিস্থাপন

বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ০০:০২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩

সালভাদোর সোবরাল সংগীত বিষয়ে ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ইউরোভিশন’ জয়ী তারকা সালভাদোর সোবরালের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। পর্তুগালের বিখ্যাত এই সংগীতশিল্পী এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পর্তুগালের সান্তা ক্রুজ হাসপাতালের সার্জন জানিয়েছেন, ২৭ বছর বয়সী এই তারকার অবস্থার উন্নতি হচ্ছে।

চিকিৎসক মিগুয়েল অ্যাবেকাসিসের বরাত দিয়ে পর্তুগিজ দৈনিক পাবলিকো ডেইলি জানিয়েছে, সালভাদোর সোবরাল দীর্ঘদিন ধরে হার্টের জটিলতায় ভুগছিলেন। সার্জন বলেন, ‘অস্ত্রোপচার খুব ভালো হয়েছে। তিনিও অপারেশনের জন্য ভালোভাবে প্রস্তুত ছিলেন। তিনি এ ধরনের অপারেশনের জটিলতাগুলোও খুব ভালোভাবে জানেন। ৮ ডিসেম্বর অপারেশনের আগে তিনি আমাকে শুভ কামনাও জানিয়েছেন।’

সালভাদোর প্রসঙ্গে অ্যাবেকাসিস আরও বলেন, ‘তার পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। তবে সব ঠিক থাকলে তিনি সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।’

সুবিধামতো হার্ট দাতার জন্য তাকে কয়েকমাস অপেক্ষা করতে হয়েছে। গত সেপ্টেম্বরে তিনি সাময়িকভাবে গান করবেন না বলে ঘোষণা দেন।

‘আমার পেলোস দোইস (আমাদের উভয়ের জন্য ভালবাসা)’ শিরোনামে গানটির মাধ্যমে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা জেতেন সালভাদোর সোবরাল। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনও পর্তুগিজ এ পুরস্কার জেতেন। ‘উইনিং বালাদ’ গানের মাধ্যমে অল্প দিনের মধ্যে সোবরাল পর্তুগালের জাতীয় বীর হয়ে ওঠেন। তিনি একে ‘সুন্দর কথা ও সুরের আবেগী সংগীত’ হিসেবে অভিহিত করেন।

সূত্র- বিবিসি

 

 

/আরএ/এমএম/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প