রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৬:৩৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৬:৩৬

কিংবদন্তি রুনা লায়লা এখনও গানে নিয়মিত, যদিও নতুন গানে সহসা পাওয়া যায় না তার কণ্ঠ। সুখবর হলো, আসছে বিশ্ব মা দিবস (১২ মে) উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে তার গাওয়া নতুন গান। নাম ‘এই না বৃদ্ধাশ্রম’।

আরও উল্লেখযোগ্য বিষয়, কিংবদন্তি এই শিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী খায়রুল ওয়াসীকে নিয়ে। যেমনটা সচরাচর ঘটে না।

আল আমিন জমাদ্দার সবুজের কথায় বিশেষ গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী নিজেই। সংগীত পরিচালনায় রিপন খান। ভিডিও নির্মাণ করেছেন গীতিকার নিজেই।

গানটি প্রসঙ্গে সুরকার ও কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী বলেন, ‘রুনা লায়লা ম্যাম আমার সুরে আমার সাথেই গান গেয়েছেন এটা সত্যি আমার ভাগ্য। এত দ্রুত ম্যামের সাথে গাইতে পারবো ভাবতে পারিনি। রুনা ম্যাম গানের কথা ও সুর নিয়ে প্রশংসা করেছেন। আমার মাথায় হাত রেখে দোয়া করে বলেছেন ভালো কাজ যেন  অব্যাহত রাখি। 

গানটির প্রেক্ষাপট সম্পর্কে গীতিকার ও ভিডিও নির্মাতা আল আমিন জমাদ্দার জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এই গানটি তৈরি করা। যে গানের মাধ্যমে শ্রোতারা বিনোদনের পাশাপাশি সামাজিক ম্যাসেজও পাবে। 

গানচিত্রটি এ জে এস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে। 

/এমএম/
সম্পর্কিত
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর