অরিন্দম আগ্রহী, সিদ্ধান্তহীনতায় শুভ

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ০০:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ০০:০৪

শুভ ও অরিন্দমপ্রশংসিত ভারতীয় পরিচালক অরিন্দম শীলের খুব আগ্রহ ঢাকাই নায়ক আরিফিন শুভকে নিয়ে কাজ করার। গত মাসে এমন একটি কথা তিনি তার ফেসবুক দেয়ালে প্রকাশও করেছেন।
এবার সরাসরি বললেন অরিন্দম, আসছে বছর থেকে নতুন ছবির কাজ শুরু করছেন তিনি। আর তাতে নায়ক হিসেবে রাখতে চাইছেন আরিফিন শুভকে।
অভিনন্দন জানাতেই ফোন করা হয়েছিল এ নায়ককে। প্রসঙ্গ তুলতেই খানিক বাধ সাধলেন তিনি।
বললেন, ‘এখনও চূড়ান্ত নয়। আমার সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। কিন্তু অফিশিয়ালি বলার মতো কোনও কিছু হয়নি। ছবিতে কাজ করতেও পারি আবার নাও হতে পারি। কারণ কোনও কিছুই ফাইনাল নয়। আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।’
প্রসঙ্গত, কলকাতার অন্যতম প্রশংসিত নির্মাতা ও অভিনেতা অরিন্দম শীলের ‘আবর্ত’ দিয়ে জয়া আহসান প্রথম পা রাখেন টালিগঞ্জে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প