গুগলে বেশি খোঁজা হয়েছে সাবিলাকে, চারে আছেন শাকিব

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৫:২৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭

সাবিলা ও শাকিব খান সার্চ ইঞ্জিন গুগলে লোকজন বেশিবার ঢুঁ মেরেছেন অভিনেত্রী সাবিলা নূরের জন্য। তাকেই বেশিবার খুঁজেছেন এদেশের মানুষরা। গুগলে খোঁজাখুঁজির তালিকায় আছেন শাকিব খান, মোশাররফ করিম, বুবলীসহ বেশ কয়েকজন তারকা।

এরমধ্যে শাকিব খানের অবস্থান চতুর্থ স্থানে রয়েছে। মোশাররফ করিম আছেন পাঁচ নম্বর, জান্নাতুল নাঈম এভ্রিল ছয় ও অভিনেত্রী শবনম বুবলী আছেন নয় নম্বরে।
গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে সম্প্রতি ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। এতেই পাওয়া গেল এ তথ্য।

দেশের বিনোদনের মানুষের বাইরে ভিনদেশিরাও এ তালিকায় যুক্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন বিতর্কিত মডেল মিয়া খলিফা ও দশম হলেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।
তালিকার সেরা দশজন হলেন- ১. সাবিলা নূর, ২.মিয়া খলিফা, ৩. তাসকিন আহমেদ, ৪. শাকিব খান, ৫. মোশাররফ করিম, ৬. এভ্রিল, ৭. মাশরাফি ‍বিন মর্তুজা, ৮. তৌহিদ আফ্রিদি (ইউটিউবার), ৯. শবনম বুবলী ও ১০. আতিফ আসলাম।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে