আসছে ওয়েব সিরিজ 'আততায়ী'

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১২:১৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:২৭

আততায়ী’ সিরিজের দৃশ্য
১৫ ডিসেম্বর (আগামীকাল) মুক্তি পাচ্ছে দেশের প্রথম থ্রিলার ওয়েব সিরিজ 'আততায়ী'। অনিমেষ চৌধুরী আবিরের পরিচালনায় সিরিজটি নির্মাণ করেছে এবি প্রোডাকশনস।

এ উপলক্ষে গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের মুভি থিয়েটার হলে অনুষ্ঠিত হলো এর প্রিমিয়ার শো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব ও নাট্যজন ম. হামিদ। আরও ছিলেন পরিচালক ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী হামিদসহ টেলিভিশন ও মঞ্চের কলাকুশলীরা।
নির্মাতারা জানায়, ওয়েব সিরিজটির গল্প গড়ে ওঠেছে রাজধানীতে ঘটে যাওয়া অপরাধ চক্র ঘিরে। একের পর এক নৃশংস খুন হচ্ছে রাজধানীতে। হত্যার ধরনটাও পৈশাচিক। আর এর শিকার হচ্ছে নগরীর ভাসমান যৌনকর্মীরা। কোনও ক্লু খুঁজে পাচ্ছে না পুলিশ প্রশাসন। তবে আবু হোসেন- শিক্ষানবিস এক সাংবাদিক পণ করেছে এই রহস্যের কিনারা করতে। সন্দেহের তালিকায় আছে অনেকেই- বিউটি পার্লারের স্বত্বাধিকারী অনন্যা, নাকি জাঁদরেল শল্যবিদ ডক্টর মোস্তাফিজ, কিংবা ফ্রিল্যান্স ফটোগ্রাফার দস্তগীর- এমনভাবেই এই থ্রিলার ওয়েব সিরিজের গল্প এগিয়ে গেছে। ওয়েব সিরিজটি ১৫ ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হবে আন্তঃনগর এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল।
প্রোমো: 

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প