অস্কার মনোনয়নে মালায়লাম দুই গান!

বিনোদন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:২৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৫

অস্কারের ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া ৭০টি গানের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় টেইলর সুইফট থেকে শুরু করে বিখ্যাত সব শিল্পীদের গান স্থান পেয়েছে। বিস্ময়করভাবে এতে স্থান করে নিয়েছে ভারতের মালায়লাম ভাষার দুটি গানও।
আগামী ২৩ জানুয়ারি ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করা হবে। এর আগে গতকাল ১৮ ডিসেম্বর ‘বেস্ট অরজিনাল সং’ ক্যাটাগরিতে প্রাথমিকভাবে মনোনীত ৭০টি গানের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্স।
প্রকাশিত তালিকায় টেইলন সুইফট (আই ডোন্ট ওয়ানা লিভ ফরইভার), মারিয়া কেরি (দ্য স্টার) ও নিক জনসের (হোম) মতো বিখ্যাত তারকা শিল্পীদের পাশাপাশি সারা বারেইলস (ব্যাটেল অব দ্য সেক্সেস), এলভিস কসটেলো (ফিল্ম স্টার ডোন্ট লাই ইন লিভারপুল), ম্যারি জে ব্লিজ (মুডবাউন্ড), কমনের (মার্শাল) মতো কম পরিচিত ‍শিল্পীরাও রয়েছেন।
তবে এই তালিকায় বিস্ময়করভাবে স্থান করে নিয়েছে দুটি ভারতীয় মালায়লাম ভাষার গান। এর মধ্যে ‘কাদানায়ুম কালচিলামবি’ গানটি গেয়েছেন বর্ষীয়ান সংগীতশিল্পী চিত্রা ও যিসুদাস। আর ‘মানাথি মারিকুরুম্বি’ গানটি গেয়েছেন ভানি জয়রাম। দুটি গানই ‘পুলিমুরুগান’ সিনেমা থেকে নেওয়া হয়েছে। ‘কাদানায়ুম কালচিলামবি’ গানটি সিনেমার টাইটেল সং।

‘মানাথি মারিকুরুম্বি’ গানটির ভিডিও:

সূত্র: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস

/আরএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প