বড়দিন উপলক্ষে স্টার সিনেপ্লেক্সে দুই ছবি

বিনোদন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ১৬:১১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৬:২৭

জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল (ওপরে), দ্য গ্রেটেস্ট শোম্যান (নিচে) বড়দিনকে সামনে রেখে ২২ ডিসেম্বর দু’টি ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। একটি হলো, ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি’ সিরিজের নতুন ছবি ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

অন্যটি হিউ জ্যাকম্যান অভিনীত মিউজিক্যাল ড্রামা ছবি ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’।
২২ বছর পর পর্দায় আসছে ‘জুমানজি’ সিরিজের দ্বিতীয় ছবি। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি’। ছবিটি সেসময় বেশ সাড়া জাগিয়েছিলো। এবারের ছবির নাম ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। জেইক কাসডন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক, কারেন গিলান, নিক জোনাস প্রমুখ।
অন্যদিকে মিউজিক্যাল ড্রামা ছবি ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’-এ হিউ জ্যাকম্যান ছাড়া আরও অভিনয় করেছেন জ্যাক এফরন, মাইকেল উইলিয়ামস, রেবেকা ফার্গুসনসহ আরও অনেকে।
বড়দিনকে সামনে রেখে আজ, ২০ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ছবি দুটি। যা ২২ ডিসেম্বর থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখতে পারবেন দর্শকরা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প