একসময় মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফের। সূত্রপাতটা প্রেমঘটিত। তবে সেসব দিন পার হয়ে একসঙ্গে কাজ করছেন তারা।
আজ (২২ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তাদের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়'। ছবির প্রচারণার মধ্যেই তবে নিজের অতীত নিয়ে কথা বললেন ক্যাটরিনা কাইফ।
সমালোচকদের নানা মন্তব্য তোয়াক্কা না করে বলে দিলেন, ভাঙনের পরও ক্যাটের কাছে সালমান পরিবারের সদস্যই। তার ভাষ্যটা এমন, ‘জীবনে অনেক মুহূর্তই আসে। তবে সব কিছুর পরও সালমান ফ্যামিলির মতো। ভবিষ্যতেও থাকবে।’
আগামী ২২ ডিসেম্বর মুক্তির পর ঝড় তুলতে যাচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এটি হলো ২০১২ সালের ব্লকবাস্টার ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। আগের ছবির মতো এবারও টাইগার ও জয়া চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সালমান ও ক্যাটরিনা। পরিচালকের আসনে কবির খানের স্থলাভিষিক্ত হয়েছেন আলি আব্বাস জাফর। পাঁচ মহাদেশে হয়েছে এ ছবির শুটিং।



